হাল্ট জিতে চীনে যাবে নোবিপ্রবি এন ফাইবার

৯ জানুয়ারি, ২০২০ ১৮:৩৪  
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হয়ে গেলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে এন ফাইবার এবং রানার্সআপ হয় প্রতিযোগিতায় রানার আপ হয় ওমেন এমিনিটিস। ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদারুল আলম। হাল্ট প্রাইজ-২০২০ এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ‘নোবিপ্রবি এন ফাইবার।’ তারা নিজেদের আইডিয়া উপস্থাপন করতে এবার চীন যাবে।  বিজয়ী দলটির আইডিয়া চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে ১ বিলিয়ন ডলার। হাল্ট প্রাইজ জাতিসংঘ, বিল ক্লিনটন ইনিসিয়েটিভস এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের যৌথ আয়োজন। যা বিশ্বের ১০০ এর অধিক দেশে আয়োজিত সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা।